আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আফগানিস্তানের বামিয়ান প্রদেশে দু’টি ভয়াবহ বিস্ফোরণের তথ্য দিয়েছে স্থানীয় গণমাধ্যম। এতে ১৭ জন বেসামরিক লোক নিহত এবং ৫০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন দলই এ হামলার দায় স্বীকার করেনি। তবে সাধারণত তালেবান এবং দায়েশ (আইসিস) আফগানিস্তানে এ ধরনের সন্ত্রাসী হামলা চালায়।
প্রসঙ্গত, আফগানিস্তানে যে কয়টি প্রদেশে কম সংখ্যক সন্ত্রাসী হামলা হয় বামিয়ান সেগুলোর অন্যতম।#176